1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে: কাদের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু ভাইবোনদের ভয় নেই, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

গত কয়েক দিনের সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘হিন্দু ভাই-বোনদের বলবো- আপনাদের ভয় নাই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে। আমরা শেখ হাসিনার সরকার মাইনরিটিবান্ধব সরকার।’

তিনি বলেন, যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে প্রস্তুত।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দাবি, নির্বাচন সামনে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

‘আমরাও জানি, কারা এদের ফান্ডিং করছে। কাদের রাজনৈতিক উসকানিতে এই অপশক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে’ যোগ করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান। তাদের জীবনের কথা, জানমালের কথা আমাদের ভাবতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন