1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সব জায়গায়ই চিহ্নিত করা হয়েছে অপরাধী কারা সরকার,অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

সব জায়গায়ই চিহ্নিত করা হয়েছে অপরাধী কারা সরকার,অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৬৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চাঁদপুরের হাজীগঞ্জে হামলার শিকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার বিকেলে তিনি হাজীগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী রাজ লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সারা বাংলাদেশে যেখানে যেখানে এই হামলার ঘটনা ঘটেছে এটাতো বোঝাই যাচ্ছে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। সব জায়গায়ই চিহ্নিত করা হয়েছে অপরাধী কারা। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, বিদেশি শক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্তের বিষয়, তবে বিদেশে বসে কোনো কোনো অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটিও খুব স্পষ্ট। তাদের বিভিন্ন ধরনের কথাও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রুহিদাস বণিকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন