1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুপার সাইক্লোন ‘আম্পান’র প্রভাবে বৃষ্টি-ঝোড়ো হাওয়া শুরু করবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সুপার সাইক্লোন ‘আম্পান’র প্রভাবে বৃষ্টি-ঝোড়ো হাওয়া শুরু করবে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুপার সাইক্লোন ‘আম্পান’র প্রভাবে মঙ্গলবার থেকেই ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার থেকেই গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। বিকেলের পরে উপকূলে ঝোড়ো হাওয়া বইবে।

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, বুধবার গাঙ্গেয় বঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ‘আম্পান’র প্রভাবে মঙ্গল ও বুধবার কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলী, নদীয়ায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাব পড়তে পারে কলকাতাতেও।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।

এছাড়া উপকূলে আছড়ে পড়ার সময় কলকাতায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

এই সময় জানায়, ১৯৯৯ সালে পারাদ্বীপ ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এই প্রথম সুপার সাইক্লোনের সৃষ্টি হয়েছে। বুধবার স্থলভাগে ওঠে আসার আগে কিছুটা শক্তি খুইয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘আম্পান’।

বুধবার দুপুর বা বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝামাঝি সুন্দরবনের কাছে ‘আম্পান’ আছড়ে পড়তে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন