1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদরের মেস্টা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদ্যুতের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শনিবার জামালপুর-সরিষাবাড়ী সড়কের মেস্টা মোড় এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মেস্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রথমে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছানোয়ার হোসেন সবুজকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। অথচ একদিন পর মনোনয়ন বাতিল করা হয় তার। পরে মেষ্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে যুবদল থেকে যুবলীগে অনুপ্রবেশকারী বদরুল হাসান বিদ্যুতকে। বিদ্যুতের মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও পরীক্ষিত যে কাউকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া ও আওয়ামী লীগ নেতা মনোজ্জল হোসেন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন