1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে স্বপ্নের সবুজ বাংলাদেশে সংগঠনের তালবীজ রোপণ ও ফলজ বৃক্ষ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে স্বপ্নের সবুজ বাংলাদেশে সংগঠনের তালবীজ রোপণ ও ফলজ বৃক্ষ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভনিউজ ডেস্ক।।

মাদারীপুরে স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগে পরিবেশ বিপর্যয় ও বজ্রপাত থেকে রক্ষা পেতে তালবীজ রোপণ ও ফলজ বৃক্ষ বিতরণ স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগে ও প্রবাহ মোঃ জনি মিয়ার অর্থায়নে পরিবেশ বিপর্যয় ও বজ্রপাত থেকে রক্ষা পেতে মাদারীপুরে শনিবার সকালে সদর উপজেলার পেয়ারপুরে বঙ্গবন্ধু পল্লী আশ্রয় কেন্দ্রের সড়কের দুই পাশে ৫০০তাল বীজ রোপণ ও আশ্রয় কেন্দ্রের অধিবাসীদের মাঝে শতাধিক ফলজ চারা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশবিদ ও সভাপতি ফ্রেন্ডস অফ নেচার মোঃ রাজন মাহামুদ,বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আয়েশা সিদ্দিকা আকাশি, বিশিষ্ট সাংবাদিক ও মৈত্রী মিডিয়া সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, পাশে আছি মাদারীপুর সভাপতি মোঃ বায়েজিদ মিয়া, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর কমিটির সহসভাপতি মোঃ মশিউর রহমান পারভেজ,মোঃ মঞ্জুর হোসেন ফোকাস টিভি মাদারীপুর, মোঃ ইমরান মুন্সী সাধারণ সম্পাদক স্বপ্নের সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ও স্থানীয় ব্যক্তিবর্গ এবং স্বপ্নের সবুজ বাংলাদেশের সদস্যরা, উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা জন্য স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আজাহারুল ইসলাম ও মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস স্বপ্নের সবুজ বাংলাদেশের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন