1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গাইবান্ধার পলাশবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর দলিল লেখক আব্দুল মাজেদ প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাত,ফটকাবাজ ও কথিত নামধারী সাংবাদিক শাহজাহান আলী ভুলু গং কর্তৃক বিভিন্ন হুমকি ধামকিসহ নানা অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর বুধবার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে উপজেলা দলিল লেখক সমিতির পক্ষে দলিল লেখকগণ ও পৌর শহরের জামালপুর গ্রামবাসীর আয়োজনে দলিল লেখক মাহমুদুজ্জামান প্রান্তের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, সাজাদুল ইসলাম সরবকার, উপজেলা তাঁতীলীগের সভাপতি আখতারুজ্জামান টিটু প্রধান,আব্দুর রাজ্জাক, ভুক্তভোগী দলিল লেখক আব্দুল মাজেদ প্রধানসহ অন্যান্যরা।

বক্তারা ডাকাত,ফটকাবাজ ও কথিত নামধারী সাংবাদিক শাহজাহান আলী ভুলু কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ডাকাত শাহজাহান আলী ভুলুর দৃষ্ঠান্ত দৃমূলক শাস্তির দাবী করেন। বক্তারা তাদের বক্তব্যে ঘোষণা দেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন