বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

জামালপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ নিজ দলের নেতাদের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক সেবন, লুটপাট, পরিষদে অনুপস্থিত ও বিএনপি জামায়াতের সাথে হাত মিলিয়ে কাজ করার অভিযোগ করেছে নিজ দলেরই নেতারা। একই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই চেয়ারম্যানকে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান না করারও দাবি জানিয়েছে দলটির নেতা-কর্মীরা।
জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন বিদ্যুৎ ছাড়া নৌকা চান ওই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ভরাডুবির আশঙ্কা করছেন দলটির তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গত ১ অক্টোবর সভা করে জামালপুর সদর উপজেলার লক্ষীর চর ইউনিয়ন আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ নারী নির্যাতন, মাদক সেবন, সরকারি প্রকল্পের অর্থ লুটপাট, পরিষদে অনুপস্থিত ও বিএনপি জামায়াতের সাথে হাত মিলিয়ে কাজ করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে কোন বিষয়ে বিগত ৫ বছরে একদিনও সমন্বয় করেননি তিনি। পরিষদে না বসায় ওই ইউনিয়নের সাধারণ মানুষ বিগত ৫ বছর সরকারি বিভিন্ন সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও তিনি সব সময় বিএনপি ও জামায়াতের নেতাদের মূল্যায়ন করেছেন। তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে লক্ষীরচর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থকদের শতকরা ৯০ ভাগ মানুষ কাজ করবে না। তাকে বাদ দিয়ে যে কোন প্রার্থীকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য মনোনয়ন বোর্ডের প্রতি অাহবান জানান।
লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা জানান, বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ বিগত ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু দলের কোন কাজ করেন না বা সমন্বয় করে না। পরিষদে না বসায় বর্তমান সরকারের ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক সেবা মানুষ পান না। এতে অাওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের নেতিবাচক ধারনা হয়। বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারনে সাধারণ মানুষ একাধিকবার মানববন্ধন করেছে।
ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি হাতেম অালী তারা অারো জানান, এত কিছুর পরেও তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হলে তার পক্ষে নেতারা থাকলেও কর্মী-সমর্থক থাকবে না।
এ ব্যাপারে বর্তমান চেযারম্যান অাফজাল হোসেন বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে এর কোন ভিত্তি নাই। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।
উল্লেখ, অাগামী ১১ নভেম্বর জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১১৩ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE