1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা।। 

বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর শহর এলাকা থেকে মাদক সেবনের দায়ে মাদকাসক্ত ৪ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

(৭ সেপ্টেম্বর) গতকাল বৃহস্পতিবার পৌর শহর এলাকা ইসলামপাড়া মহল্লায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামীরা হলেন, পৌর শহর এলাকার পূর্বপাড়া মহল্লার মোঃ তাজ উদ্দিনের পুত্র মোঃ শাকিল (২১), পূর্বজগন্নাথপুর মহল্লার মৃতঃ শফি উদ্দিনের পুত্র মোঃ আঃ রাজ্জাক (৩০) ও ইসলামপাড়া মহল্লার মোঃ লুৎফর রহমানের পুত্র মোঃ হারুনুর রশিদ (৩২) একই মহল্লার তৈয়ব আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন (৩৬) এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানান।

আটককৃত আসামীদের মোবাইল কোর্ট মামলা নং ৮৭৩/২১ মাধ্যমে মোঃ শাকিলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মোবাইল কোর্ট মামলা নং ৮৭৪/২১,৮৭৫/২১, ৮৭৬/২১ মাধ্যমে মোঃ আঃ রাজ্জাক,মোঃ হারুনুর রশিদ এবং মোঃ আনোয়ার হোসেন প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সেবনের দায়ে ৪ জনকে মোবাইল কোর্ট মামলায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত আসামীদের শুক্রবার সকালে দিনাজপুর জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।

এসময় উপজেলা প্রশাসন অফিসের স্টাফ ও বিরামপুর থানার অফিসার এবং ফোর্সরা অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন