1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপির নগদ অর্থ প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

জামালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপির নগদ অর্থ প্রদান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

আসন্ন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর পৌরসভা ও সদর উপজেলা শাখা পূজা উদযাপন নেতৃবৃন্দের মাঝে জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়ের সঞ্চালনায় অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।
এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জামালপুর পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক সুরেন্দ চন্দ্র দাস, সদর উপজেলা শাখার সভাপতি অনিল চন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর হয় এ জন্য আমাদের সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্বস্ত করেছেন তিনি আপনাদের পাশে থেকে এই উৎসব সম্পন্ন করবেন। তাই আপনারা আপনাদের মত ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করে যান। মেয়র আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি আপনাদের জন্য সব সময় আর্থিক সহযোগিতা করে থাকেন। এবারও তিনি আপনাদের জন্য প্রতিটি পূজা মন্ডপগুলোতে নগদ অর্থ ও বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আগামীতে যেন তিনি আরও সহযোগিতা করতে পারেন।

জানা যায়, আগামী ১১ অক্টোবর সারাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার জামালপুর পৌরসভাসহ সদর উপজেলায় ৫৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া জেলা পর্যায়ে ১৯৯টি শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন