1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অন্যেকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করলেন বাবা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

অন্যেকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করলেন বাবা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজাকে ফাঁসাতে নিজের মেয়ে ছালমা আক্তারকে (১৪) গলাকেটে হত্যা করেছেন বাবা সোলেমান (৪০)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম. তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

এ ঘটনায় পরিকল্পনাকারী সোলেমানের উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিলকে আটক করেছে পুলিশ। তবে সোলেমান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করতে গেলে বাদী ও আসামিদের কথায় গরমিল পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবা সোলেমানে, উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিল মাদরাসাছাত্রী ছালমার হত্যার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, সোলেমানের সাথে ভাতিজা শাহ জালাল ও শাহ কামালের জমি নিয়ে বিরোধ রয়েছে। হত্যা মামলা দিয়ে ফাঁসিয়ে ভাতিজাদের জায়গা দখলের জন্য নিজ মেয়ে ছালমাকে হত্যা করেন সোলেমান। পরবর্তীতে গতকাল বুধবার সোলেমান তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে যে সংবাদ প্রচার করেন তা ছিল সাজানো নাটক। আটক দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর কুমিল্লার চান্দিনায় মাদরাসা ছাত্রী ছালমা আক্তারকে (১৪) গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছিলেন মেয়ের হত্যাকারী বাবা সোলেমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন