1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে সোম ও মঙ্গলবার দু’দিনে ফাইজার-বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আজ ৪ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এমিরেটস এয়ারলাইনসে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় প্রথম শিপমেন্টে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ এবং আগামীকাল ৫ অক্টোবর দুপুর ১২টায় দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে তৃতীয় শিপমেন্টে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব মিলিয়ে আজ ও আগামীকাল ৩ শিপমেন্টে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

টিকা গ্রহণে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।

দেশে বর্তমানে ফাইজারের পাশাপাশি মডার্না, সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে।

রবিবার পর্যন্ত দেশে ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন