1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে।

জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের বিমানে করে করোনার এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

শনিবার বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ শাহরিয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অ‌্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।’

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তররে তথ্যমতে, জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনার টিকাসহ দেশে এ পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ২০০ ডোজ।

বৃহস্পতিবার পর্যন্ত এ টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৪ লাখ ৯ হাজার ২১৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন