1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেলমেট বিহীন বাইক চালানো যাবে না: গাইবান্ধা পুলিশ সুপার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

হেলমেট বিহীন বাইক চালানো যাবে না: গাইবান্ধা পুলিশ সুপার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

সড়ক দূর্ঘটনা রোধকল্পে মটর সাইকেলে হেলমেট বিহীন ও ৩ জন আরোহনকারী চালকদের বিরুদ্ধে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ গাইবান্ধা জেলায় মাসব্যাপী বিশেষ অভিযান কর্মসূচী উপলক্ষে শনিবার ২রা অক্টোবর পলাশবাড়ী পৌর শহরে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন ও লিফলেট বিতরন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান,পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ,কে,এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,সহকারি পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক। এতে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,সাধারণ সম্পাদক উম্মে হানি সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালবেসে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালানোর নির্দেশ দেন। সহযাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করুন। গতি নিয়ন্ত্রনে রাখুন,সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ অভারটেক করবেন না। ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় থেমে ডানে-বামে দেখে নিন। স্ত্রী,সন্তানকে নিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাবেন না। মোটর সাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা বলবেন না এবং ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

উল্লেখ্য,গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গাইবান্ধা ট্রাফিক বিভাগের আয়োজনে সড়ক দূর্ঘটনা রোধকল্পে পলাশবাড়ীতে পহেলা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় একযোগে মাসব্যাপী হেলমেট বিহীন ও ৩ জন আরোহনকারী চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে মোটর সাইকেলে হেলমেট বিহীন ও ৩ জন আরোহনকারী চালক সহ ৩০টি মোটর সাইকেল আটক করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন