1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অন্যের বউ নিয়ে পালালো বিবাহিত আর এক পুরুষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

অন্যের বউ নিয়ে পালালো বিবাহিত আর এক পুরুষ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বছরখানেক আগে ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলেন মা। কিন্তু ছেলে সেই বউ রেখে সপ্তাহখানেক আগে পালিয়েছেন অন্যের স্ত্রীকে নিয়ে। এতে যেমন মানসিক কষ্ট পেয়েছেন মা তেমনি প্রতিবেশীদের কথায় পেয়েছেন লজ্জাও। আর এই অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যা করেন তিনি।

ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে। শুক্রবার (১ অক্টোবর) সকালে ওই মায়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। আত্মহত্যা করা নারীর নাম ফিরোজা খাতুন (৪৫)। তিনি নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়া ছেলে ফিরোজ আহমেদের (২৫) মা।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে নিয়ে ছেলে পালিয়ে যাওয়ার পর থেকেই মা ফিরোজা খাতুনকে বিভিন্ন সময় লোকজন নানা কটূক্তি করে আসছিল। অপমান আর হতাশার একপর্যায়ে তিনি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সগুনা ইউপির সাবেক ইউপি সদস্য আব্দুল করিম জানান, বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন বছরখানেক আগে একই গ্রামে তার আপন ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলে ফিরোজ আহমেদকে বিয়ে দেন। কিন্তু তার ছেলে প্রেমের টানে এক সপ্তাহ আগে এক প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। সেই ঘটনার জেড়েই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকালে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন