1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই :শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই :শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দেশের মানুষ আজ সরকারি দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। যার কারনে সাধারণ মানুষ তাদের গণতন্ত্র ও ভোটার অধিকার হারিয়ে ফেলেছে। দেশের মানুষের আজ কোন স্বাধীনতা নেই। তারা বাকরুদ্ধ হয়ে পড়েছে। তিনি আগামী দিনে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের সরদারপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে জেলা ওলামা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব, জেলা ওলামা দল নেতা মাওলানা নাছির উদ্দিন, মোশারফ হোসেন, মাওলানা এনামুল হক, হাফেজ মো. মোখলেছুর রহমান এবং শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন