1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

তাদের মধ্যে করোনায় নওগাঁর একজন, করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং করোনা নেগেটিভ হয়ে নাটোরের একজন মারা গেছেন।

হাসপাতালের ২৪০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি নেমেছে শতকের নিচে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন এই ৯৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১০০।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় একজন করে মোট ৩ জন মারা গেছেন।

তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তিনজনেরই বয়স ৬১ বছরের ওপরে। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) একজন এবং ১৭ নম্বর ওয়ার্ডে ২ জন মারা গেছেন।

এদিকে বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১১ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৬৪ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৬ দশমিক ৪৫ শতাংশ এবং জয়পুরহাটের ৪ দশমিক ৮১ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন