1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে কেক কাটা, খাবার বিতরণ ও দোয়ার আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের উদ্যোগে কেক কাটার আয়োজন করে। এছাড়া মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী মোড়, বসাকপাড়া ও ভোকেশনাল মোড়ে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন মোজাফ্ফর হোসেন এমপি। এ সময় ৫০০ অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
পরে সদর উপজেলা পরিষদের মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় মোজাফ্ফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমাদের দেশে কোন কিছুরই অভাব নেই। এ দেশ এখন সর্বক্ষেত্রে স্বয়ংস্পূর্ণ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন