1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নয়ন হাসান।।

বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অফ হিউম্যানিটি গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে দোয়া মাহফিল আলোচনা সভা ও স্বারক বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সময় সভা কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরসভার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী সেলিম উদ্দীন, পৌর সচিব সেরাফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মোঃ সজল, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, বীরমুক্তিযোদ্ধা ফসু উদ্দিন বিশ্বাস, পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারীগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া,সুস্থ্যতা ও তাঁর দীর্ঘায়ু কামনা করে মহান রাব্বুলা আলামিনের কাছে দোয়া ও সুস্থতা কামনা করা হয়।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পৌর চত্তরে স্বারক বৃক্ষরোপণ হিসেবে বকুল ফুলের চারা রোপন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

জানতে চাইলে পৌর মেয়র আককাস আলী বলেন, দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং স্বারক বৃক্ষরোপণ চারা রোপন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পৌরসভার নয়টি ওয়ার্ডে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম চলমান রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন