1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোমবারে আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

সোমবারে আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ টিকা বাংলাদেশে আসছে আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটিজ থেকে এসব টিকা আসছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো প্লেনে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। আগামীকাল আরো ২৫ লাখ ডোজ এলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্মা, মডার্নাসহ ক্রয় করা এবং কোভ্যাক্স ফাসিলিটিজের আওতায় দেশে মোট ভ্যাকসিন এসেছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। এর মধ্যে এক ডোজ টিকা দেওয়া হয়েছে মোট ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং ২ ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে (২৫ সেপ্টেম্বর পর্যন্ত)।

এছাড়া চীনের সিনোফার্ম-এর ৬ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

এর পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরো সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিনসহ মোট ২৪ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়াও চলমান রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন