1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনার উপসর্গ নিয়ে ও একজন করোনায় মারা গেছেন।এর আগের দিন ইউনিটটিতে ৯ জনের প্রাণহানি হয়েছিল।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজনই ময়মনসিংহের, একজন শেরপুর ও নেত্রকোনার বাসিন্দা।

তারা হলেন- ময়মনসিংহ সদরের নাসিমা বেগম (৬০), দুদু মিয়া (৫০), নূরজাহান বেগম (৭৫), আব্দুল খালেক (৭০), গৌরীপুর উপজেলার হাজী আতাউল্লা (৯০), শেরপুর সদরের নুরুল আমিন (৬০) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার সুলতানা আক্তার (৪০)।

এ ছাড়া একই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা রওশন আরা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১১৪ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে নতুন করে ১০ জন ভর্তিসহ ১১২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১১ জন। আর ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৪ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.৯৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন