1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে এদুয়ার্দো বলসোনারো (৩৭) করোনায় আক্রান্ত হন।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় প্রতিনিধি দলের আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন।

আইনপ্রণেতা এদুয়ার্দো বলসোনারো টুইটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী মার্সেলো কুইরোগো সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর কভিড-১৯ আক্রান্ত হন। তাকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

করোনাক্রান্ত অপরজন হচ্ছেন এক কূটনীতিক। তিনি জাইর বলসোনারোর আগে নিউইয়র্ক যান।

এ দিকে নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে বলসোনারো মাস্ক ছাড়াই অংশ নেন। এ ছাড়া টিকা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন।

ব্রাজিলীয় প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে বলসোনারো নিউইয়র্কের ফুটপাত থেকে পিৎজা কিনে খান। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেন।

নিউইয়র্ক থেকে ফিরে বলসোনারো তার সরকারি বাসভবনে আইসোলেশনে চলে যান। কারণ তিনি স্বাস্থ্য মন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন