1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শনিবারের মধ্যেই বিমানবন্দরের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

শনিবারের মধ্যেই বিমানবন্দরের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

শনিবারের মধ্যেই বিমানবন্দরের পিসিআর ল্যাব থেকে বিদেশগামীরা করোনা পরীক্ষা করাতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট করতে আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশু এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ (বৃহিস্পতিবার) সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে।’

তিনি বলেন, ইতোমধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে শনিবারের মধ্যেই বিদেশগামী মানুষজন এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।’

কয়টি ল্যাব স্থাপন হচ্ছে ও দৈনিক কত জন এখানে পরীক্ষা করাতে পারবেন, এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখানে মোট ৬টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হবে। ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মানুষ পরীক্ষা করাতে পারবেন।’

তিনি বিলেন,  ‘এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র‍্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন