1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বছরের শেষ প্রান্তিকে আসবে আরও ৮৯ ডোজ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বছরের শেষ প্রান্তিকে আসবে আরও ৮৯ ডোজ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

অনলাইন ডেস্ক।।

চলতি বছরের শেষ প্রান্তিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, এগুলোর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজারের এবং ১৮ লাখ ডোজ মডার্নার টিকা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দের অংশ হিসেবে ১৮ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন এবং যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া ৭১ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন বরাদ্দ পেয়েছি। এসব ভ্যাকসিন চলতি বছরের শেষ প্রান্তিকে পাঠাবে। আমরা এই সময়ের মধ্যে আরও ভ্যাকসিন বরাদ্দ পাওয়ার আশা করছি।

বর্তমানে শাহরিয়ার আলম দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন।

৩ কোটি ৭৩ লাখ ডোজ করোনা টিকা প্রয়োগ

এদিকে, ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দেশে ইতোমধ্যে ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭২১ জন, আর নারী ৯৯ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৮৮ হাজার ৮৯৫ জন আর নারী ৬৩ লাখ ৩৭ হাজার ৭৫ জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৫৮০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০৩ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫৯ হাজার ৭৪৯ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছিল, ২০ সেপ্টেম্বর সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৮৮ হাজার ৪৬৮ জন নিবন্ধন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন