1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৬ জন হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৬ জন হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ১৬ হাজার ২২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৬ জনের মধ্যে ৩৫ জন ঢাকার বাইরে এবং বাকি ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩১ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৯৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি মাসে এ পর্যন্ত মোট ৫ হাজার ৮৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন