1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিল মালয়েশিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিল মালয়েশিয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘দূতাবাস থেকে আমাদের ফোন করে জানানো হয়েছে, মালয়েশিয়া বাংলাদেশি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।’

এদিকে দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদি পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

এক্ষেত্রে বৈধ মালয়েশিয়ান ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন