1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনায় ৩৫ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা নিয়ে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দেশে করোনায় ৩৫ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৭ হাজার ১৮২ জন।

একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ১৯০ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ০৫।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৯ জন নারী।

এই সময়ে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন