1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সবার ঘরে থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সবার ঘরে থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সবার ঘরে ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি রাখা উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে এ নিয়ে কথা বলেন তিনি।

ডা. মুরাদ হাসান বলেন, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশের নাগরিকরা তার ছবি রাখেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও সবার ঘরে থাকা উচিত।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের বসবাস করে, যারা বাঙ্গালি তাদের প্রত্যেকের ঘরে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি থাকা উচিত। মন্ত্রী হিসেবে নয়, এমপি হিসেবেও নয় একজন নাগরিক হিসেবে, বাঙালী হিসেবে আমার আহ্বান, আমার আনুরোধ সবার ঘরে জাতির পিতার ছবি থাকা উচিত।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিয়ে কিংবা জাতীয় সংসদে আইন করে এমন কোনো ঘোষণা আসেনি, তবুও আমি ব্যক্তিগতভাবে চাই দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর ছবি সবার ঘরে থাকুক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন