1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোসলে নেমে প্রাণ গেল ৩ ছাত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গোসলে নেমে প্রাণ গেল ৩ ছাত্রীর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গাজীপুর সদর উপজেলায় একটি খালে গোসল করতে নেমে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তর পানশাইল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। তার আগে এলাকাবাসী একজনকে জীবিত উদ্ধার করেছিলেন, তবে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো এক ছাত্রী নিখোঁজ রয়েছে।

নিহতরা হলো- পানশাইল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার (১৪), ভাওয়াল মির্জাপুর হাজী জমির হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মায়া বেগম (১৫) ও সাদিয়া আক্তার রিচি (১৪)।

নিখোঁজ রয়েছে রিচির ছোট বোন শম্পা মডেল স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী রিয়া (১০)।

শম্পা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম জানান, দুপুর সোয়া ১২টার দিকে ওই চার ছাত্রী পাইনশাইল খালে গোসলে নামে। একপর্যায়ে খালের পানির স্রোতে রিচি গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তার সঙ্গীরা চিৎকার শুরু করে এবং তাকে উদ্ধারে নেমে তারাও পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় রিচিকে উদ্ধার করতে পারলেও অন্যদের সন্ধান পাননি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, দুপুরে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। বিকেল সোয়া ৪টার দিকে খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো একজনকে উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন