1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আওয়ামী লীগ ধারণকারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাছিমের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ ধারণকারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাছিমের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

আওয়ামী লীগ ধারণকারী সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম  বাহাউদ্দিন নাছিম।

রোববার বিকেলে মাদারীপুরের রাজৈর ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা মরহুম শাজাহান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের আদর্শ ধারণকারী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় নেত্রী নির্দেশ দিয়েছেন তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করো। আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি বলতে চাই, তার নির্দেশ মেনে আমরা মাদারীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার সংগঠন আওয়ামী লীগ তৃণমূলের শক্তিতে বলিয়ান। মাদারীপুর জেলা আওয়ামী লীগকে আমি শ্রদ্ধা জানাই। যারা জীবন দিয়ে সংগ্রাম করে আওয়ামী লীগকে আজকের এই জায়গায় এনেছেন তাদের প্রতি সম্মান জানাই।

তিনি বলেন, প্রিয় মাদারীপুরবাসী সারা জীবন আওয়ামী লীগের উপর আস্থা রেখেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের আদর্শ, আমাদের চেতনা। বঙ্গবন্ধু কন্যা আপনাদের পাশে আছেন। আমরা সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। শেখ হাসিনা নীতি আদর্শে অবিচল থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। নীতিহীন-আদর্শহীনদের বিরুদ্ধে জাতির পিতা সারাজীবন লড়াই করেছেন। আমাদের লড়াইও সেভাবেই চলবে।

উক্ত স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলা সভাপতি তাহমিনা সিদ্দিকি এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন