1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মাস্ক না পরার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় অ্যাবটের একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি।

এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে।

জরিমানা প্রদান করবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করবো না।’

অবশ্য প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন।

এর আগে মাস্ক না পরার কারণে দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়েছিল।

এদিকে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ফের সংক্রমণ বেড়ে যাওয়া লকডাউন আরোপসহ কড়া বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে মাস্ক ও টিকাবিরোধীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন