1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১৯ জন হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১৯ জন হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৮৭৫ জনে।

রবি স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১৯ জনের মধ্যে ৭৫ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৬০ জন রোগী ভর্তি আছেন।

তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭৯ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৮১ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৫১৯ জনের ডেঙ্গু শনাক্ত হলো। আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন