1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৩ কোটি ৩৭ লাখ টিকা প্রয়োগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

৩ কোটি ৩৭ লাখ টিকা প্রয়োগ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ আর নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ আর নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৬ লাখ ১৯ হাজার ৭৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত শুক্রবার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১০৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১ লাখ ২৪ হাজার ৪৬৫ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন