1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চাশের নিচে নামল করোনায় মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা নিয়ে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

পঞ্চাশের নিচে নামল করোনায় মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৫৮।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র ও প্রাণঘাতী। মৃত্যুর সংখ্যা ৭ জুলাই প্রথমবার ২০০ ছাড়িয়ে যায়। এরপর ১৩ আগস্ট ২০০ থেকে নিচে নামে। গত কিছুদিন ধরে এ হার আরও নিম্নমুখী। এবার অর্ধশতের নিচে নামল।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ সব জানা যায়।

সেখানে বলা হয়, এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে।

এ দিকে ২৬ হাজার ৮৭৮ পরীক্ষায় ২ হাজার ৩২৫ জন রোগীর শরীর কভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬৫

সব মিলিয়ে দেড় বছরে দেশে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন