1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪২তম বিসিএসের চূড়ান্ত ফল, চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

৪২তম বিসিএসের চূড়ান্ত ফল, চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন -পিএসসি ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

বিশেষ এ বিসিএস থেকে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০-এর মাধ্যমে (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জনের দুই হাজার শূন্য পদ পূরণের লক্ষে গত বছরের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে।

পরবর্তীতে জনপ্রসাসন মন্ত্রণালয় থেকে দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরো দুই হাজার পদ যোগ করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জনের মোট চার হাজার পদে সুপারিশের জন্য পাঠানো হয়।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই বিসিএসের মাধ্যমে প্রথমে দুই হাজার, পরে আরো দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট চার হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এই চিকিৎসকদের নিয়োগপ্রক্রিয়া শেষ করে তাঁদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন