1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এসএমএস পেতে দেরির কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

এসএমএস পেতে দেরির কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেও দুই মাসে এসএমএস পাননি বলে অভিযোগ অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করা হয়েছে।

কভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চ্যুয়াল বুলেটিনে বুধবার দুপুরে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, কেন্দ্রের ধারণ ক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হওয়ায় এ সমস্যা হচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হয়েছে। আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে নির্দিষ্ট পরিমাণ টিকা এক দিনে দেওয়া যায়। তার চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপস করতে হবে। সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে। সেগুলোকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারবো।

এ দিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন। দেশে টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৭৩ লাখ ১৬ হাজার ৪১০ ডোজ টিকা মজুত আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন