1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জান্তার বিরুদ্ধে ‘জন-প্রতিরক্ষা যুদ্ধ’ ঘোষণা ছায়া সরকারের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

জান্তার বিরুদ্ধে ‘জন-প্রতিরক্ষা যুদ্ধ’ ঘোষণা ছায়া সরকারের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Myanmar nationals living in Taiwan hold placards and make the three-finger salute of resistance to express their disdain towards the military regime in Myanmar during a demonstration in Taipei, Taiwan, Sunday, May 2, 2021. (AP Photo/Chiang Ying-ying)

অনলাইন ডেস্ক।।

মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে ‘জন-প্রতিরক্ষা যুদ্ধ’ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার।

মঙ্গলবার ফেইসবুক পোস্ট করা এক ভিডিওতে জাতীয় ঐক্যের সরকারের প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ ঘোষণা দেন। খবর: আল-জাজিরা’র।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের আত্মগোপনে যাওয়া মন্ত্রী-এমপিরা এই সরকার গঠন করে।

দুয়া লাশি বলেন, ‘জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব পালনে সামরিক জান্তার বিরুদ্ধে জন-প্রতিরক্ষা যুদ্ধ শুরু করেছে জাতীয় ঐক্যর সরকার।’

তিনি বলেন, ‘যেহেতু এটি গণ-বিপ্লব, সেজন্য মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসীদের শাসনের বিরুদ্ধে মিয়ানমারের সকল নাগরিক দেশের প্রতিটি প্রান্তে বিদ্রোহ করবে।’

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। এরপর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এনএলডি সরকারকে উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তাবিরোধী বিক্ষোভ দমন করতে ৯৩৯ জনকে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ করেছে দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস। এ ছাড়া ৬ হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন