1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিদ্যুৎপৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

জামালপুরে বিদ্যুৎপৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে বিদ্যুৎপৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) প্রতিবেশি মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালের বিদ্যুতের সর্টসার্কিট হলে কাঠমিস্ত্রি রুবেল মিয়া বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবাকে ধরতে গিয়ে তার শিশু সন্তান এনায়েত (৬) বিদ্যুৎপৃষ্ট হয়। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোঁকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দ্বীন আমিন জানান, বাবা-পুত্রের বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি শুনেছি। অত্যন্ত দু:খজনক ঘটনা। সেখানে গিয়ে বিষয়টি খোজখবর নিচ্ছি বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন