1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইয়েমেনে তুমুল সংঘর্ষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

ইয়েমেনে তুমুল সংঘর্ষ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ইয়েমেনের মারিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির প্রায় ১৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক কর্মকর্তারা আরব নিউজকে এই তথ্য জানিয়েছেন।তুমুল লড়াইয়ের পঞ্চম দিনে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিদ্রোহীরা সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করে মারিব শহর দখলের চেষ্টা করছিল।

ব্যাপক হতাহতের শিকার হওয়া সত্ত্বেও, হুথিরা গত ফেব্রুয়ারি থেকেই তেল সমৃদ্ধ মারিব শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে।

ইয়েমেনের সেনা কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা সর্বশেষ হামলা প্রতিরোধে সফল হয়েছেন।

হুথিরা শনিবার থেকেই মারিবের দিকে এগোচ্ছিল। গত দুই ঘণ্টার বিরতিহীন লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর জেট বিমান দিয়ে ৪১ বারেরও বেশি পাল্টা আক্রমণের মাধ্যমে হুথিদের দমানো সম্ভব হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনীর সামরিক গণমাধ্যমের পরিচালক ইয়াহিয়া আল-হাতেমি আরব নিউজকে বলেন, গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক যুদ্ধ ছিল এটি। ইয়েমেনের সেনাবাহিনী সমস্ত আক্রমণ প্রতিহত করেছে।

তিনি বলেন, বুধবার জোট বাহিনীর যুদ্ধবিমান হুথিদের বহনকারী ছয়টি গাড়ি ধ্বংস করেছে। বিমান হামলায় প্রায় ১৪০ জনেরও বেশি হুথি নিহত হয়েছে।

সরকারপন্থীরা টুইটারে নিহত হুথিদের ছবি শেয়ার দিয়েছেন। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

অন্যদিকে, গত কয়েকদিনের যুদ্ধে সরকারি বাহিনীর অন্তত ২২ সদস্য নিহত হয়েছেন।

ইয়েমেনের রাষ্ট্রপ্রধান আবদে রাব্বুহু মনসুর হাদি, ইয়েমেনের নিরাপত্তা অক্ষুন্ন রাখতে ইরান সমর্থিত এই বিদ্রোহীদের মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ২০১২ সালের প্রথম দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে হুথিদের উন্নত অস্ত্র, সামরিক শক্তি এবং তহবিল সরবরাহ করা সহ ইয়েমেনের অভ্যন্তরীন বিষয়ে ইরানের হস্তক্ষেপের সমালোচনা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন