1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকে নতুন সদস্য হিসাবে গ্রহণ করা হয়েছে। বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত হয় এ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরস নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেয়।

এতে বলা হয়, গত ২০ অগাস্ট বোর্ড অব গভর্নরসের ওই সভায় বাংলাদেশের যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উম্মোচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বলেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন রচিত হতে যাচ্ছে তা সমৃদ্ধির পথে বাংলাদেশের দুর্বার যাত্রাকে আরো শক্তিশালী করবে বলে আমি আশা করি।  ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক-এনডিবি। বিশ্ব ব্যাংক ও আইএমএফের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে এ ব্যাংককে।

ব্রিকসের সদস্য রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবছর ডিসেম্বরে এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে ইতিবাচক সাড়া দেন। বিষয়টি এগিয়ে নিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে গত ১৫ জুলাই একটি বৈঠক হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের। এর ধারাবাহিকতায় ব্যাংকটির সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হল।

৫০ বিলিয়ন ডলারের প্রাথমিক মূলধন নিয়ে যাত্রা শুরু করা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখন ১০০ বিলিয়ন ডলারের তহবিল জোগাড় করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন