1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এমিরেটস বাংলাদেশ থেকে যাত্রী বহন করবে না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এমিরেটস বাংলাদেশ থেকে যাত্রী বহন করবে না

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা এমিরেটস বলেছে, বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে বর্তমানে শেষ গন্তব্য হিসেবে দুবাইগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব নয়। এসব দেশের বিমানবন্দরে করোনাভাইরাসের আরটি পিসিআর পরীক্ষার সুবিধা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এমিরেটস।

আমিরাতের এই বিমান পরিবহনসংস্থার ওয়েবসাইটে ভ্রমণবিষয়ক হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষা সুবিধা না থাকায় বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শেষ গন্তব্য হিসেবে দুবাই ভ্রমণকারী যাত্রীদের পরিবহন সম্ভব নয়।

দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওই পাঁচ দেশের সব বাসিন্দাই দুবাই ভ্রমণের অনুমতি পাবেন; যদি তারা কোভিড -১৯ পরীক্ষার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারেন।’

ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলো থেকে যাত্রীদের দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে আরটিপিসিআর পরীক্ষা করার শর্ত রয়েছে। কিন্তু বাংলাদেশসহ ওই পাঁচ দেশের বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা সুবিধা না থাকায় যাত্রীদের দুবাইয়ে পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস।

স্মার্ট ট্রাভেলসের অপারেশনস ম্যানেজার মালিক বেদেকার খালিজ টাইমসকে বলেছেন, বাংলাদেশ থেকে দুবাই ভ্রমণের প্রচুর চাহিদা রয়েছে।

তিনি বলেন, তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভ্রমণকারী এবং পর্যটক ভিসাধারীদের জন্য আমিরাতের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া পরিষ্কার নয়। এয়ারলাইন্স কোম্পানিগুলো এই নিয়ম স্পষ্ট করলে, বিমানের ভাড়া আবারও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

ট্রানজিট বিধি

এদিকে, এমিরেটস এয়ারলাইন্সের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সব ট্রানজিট যাত্রীকে তাদের শেষ গন্তব্য দুবাইয়ের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ করতে হবে।

ট্রানজিট যাত্রীদের দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। যেসব দেশের যাত্রীদের এই সনদ দেখাতে হবে, সেসব দেশ হলো: বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন