1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-১

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 

দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শুভ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত মটরসাইকেল আরোহী শুভ পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট উপজেলার থিওট গ্রামের মোঃ সরফরাজ হোসেনের পুত্র।

(১ সেপ্টেম্বর) বুধবার রাত্রী পৌনে ৯টার সময় মোটর সাইকেল যোগে ফুলবাড়ী উপজেলা হতে জয়পুরহাট বাড়ি যাওয়ার পথে বিরামপুর- হিলি মহাসড়কের জোয়ালকামড়া নামক স্থানে আইসিটি স্কুলের নিকটে মহাসড়কে পৌছিলে হাকিমপুর উপজেলা হতে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুত গামী পিকআপ ভ্যানের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। এসময় ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শুভকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলী হোসেন শাহ তাকে মৃত ঘোষণা করেন। ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,হাসপাতাল কর্তৃপক্ষ বিরামপুর থানায় সংবাদ দিলে অফিসার ও পুলিশফোর্সসহ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ঘটনায় নিহত শুভ’র পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ পরিবারের মাঝে নিহতের লাশটি হস্তান্তর করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন