1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গত রাতে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে: বাইডেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গত রাতে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে: বাইডেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ অবসানে তার সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন। খবর ভয়েস অব আমেরিকা।

তিনি বলেন, আমি এই চিরকালের যুদ্ধকে আর প্রসারিত করতে চাচ্ছিলাম না এবং সরে আসাকেও চিরকালের জন্য বাড়াতে চাচ্ছিলাম না।

আমেরিকার দীর্ঘতম যুদ্ধ উল্লেখ করে হোয়াইট হাউসে মঙ্গলবার বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে।

আরও জানান, এ সংঘাতে চড়া মূল্য দিতে হয়েয়ে যুক্তরাষ্ট্রকে। ২ হাজার ৪৬১ জন সেনা মারা যায়, আহত হয় আরও ২০ হাজার ৭৪৪ মানুষ। প্রতিদিন খরচ হয়েছে ৩০ কোটি ডলার।

তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটি থেকে আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেওয়ার বিষয়ে বাইডেন বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন সম্পন্ন করেছি। কখনোই কোন দেশ এ রকম কিছু করেনি।

বাইডেন আগেই বলেছিলেন, পরিকল্পনা অনুযায়ী বিমানে করে মানুষকে সরিয়ে নেওয়ার মিশন শেষ করার জন্য জয়েন্ট চিফস এবং মাঠ পর্যায়ে থাকা তাদের কমান্ডারদের সর্বসম্মত সুপারিশ ছিল।

তাদের মতামত ছিল— সৈন্যদের জীবন রক্ষা এবং যে সব বেসামরিক মানুষ সামনের সপ্তাহ বা মাসগুলোতে আফগানিস্তান ছাড়তে চায়, তাদের প্রস্থানের সম্ভাবনাকে নিরাপদ করার সর্বোত্তম উপায় হলো সামরিক মিশন শেষ করা।

তিনি আরও বলেন, তালেবান নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বিশ্ব তাদের ওই ব্যাপারে দায়বদ্ধ রাখবে।

আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময়সীমা মেনে চলায় বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু মিত্র সমালোচনা করেছিলেন। তবে এত সব চাপের মধ্যেও আগস্টের শেষ নাগাদ সেনা প্রত্যাহার সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন বাইডেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন