1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ভারত আজ তালেবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ করেছে। কাতারের রাজধানী দোহায় নিযুক্ত ভারতীয় দূত তালেবানের এক নেতার সঙ্গে দেখা করেছেন। তালেবানের অনুরোধেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল সেই দেশে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, তারা দোহার ভারতীয় দূতাবাসে সাক্ষাৎ করেছেন।

এসময় ভারত সন্ত্রাসীবাদীদের আফগান ভূখণ্ড ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলে স্টানেকজাই তাকে আশ্বস্ত করেন যে, ইতিবাচকভাবেই এই সমস্যার সমাধান করবে তালেবানরা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং দ্রুত প্রত্যাবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত মিত্তাল ভারতের উদ্বেগ উত্থাপন করেছেন এই বলে যে, আফগানিস্তানের মাটি কোনোভাবেই ভারতবিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেওয়া উচিত হবে না”।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার এক সর্বদলীয় বৈঠকের ব্রিফিংয়ের উল্লেখ করে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এর আগে “আফগানিস্তানের গুরুত্বপূর্ণ অংশীদারদের” সাথে জড়িত ছিল এবং “অপেক্ষা করা ও পর্যবেক্ষণ করা” পদ্ধতি অবলম্বন করেছিল।

শ্রিংলার উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়েছে যে, “ভারত তার প্রধান অংশীদারদের সঙ্গে কাজ করছে এবং আফগানিস্তানের জনগণের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছে”।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন