1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ড্রোন হামলায় ছয় শিশুসহ আফগান পরিবারের ৯ জন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ড্রোন হামলায় ছয় শিশুসহ আফগান পরিবারের ৯ জন নিহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের বিস্ফোরক ভর্তি গাড়িতে’ যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় তিন শিশুসহ এক পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য দিয়েছে।

রবিবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ওই হামলায় একাধিক ‘আত্মঘাতী হামলাকারী’ নিহত হয়েছিল যারা বিমানবন্দরে হামলা করতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবারের হামলায় কমপক্ষে তিন শিশুসহ ছয় বেসামরিক নাগরিক নিহত হন।

কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা বলছে, হামলায় এক পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় শিশু রয়েছে।

হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ জঙ্গি হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স-আইএসকেপি।

পরদিন শুক্রবার আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কাবুলে হামলার পরিকল্পনাকারীসহ আইএসকেপির দুই জঙ্গি নিহত হন।

নতুন করে বিমানবন্দরে হামলার আশঙ্কার পর রবিবার ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের বিস্ফোরক ভর্তি গাড়িতে’ ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন