1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কাবুল বিমানবন্দর পাহারায় মার্কিন সেনা

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা থেকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবারের মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে কমান্ডাররা তাকে জানিয়েছে।

বিবিসি জানায়, ‘সুনির্দিষ্ট, বিশ্বাসযোগ্য হুমকি’ থেকে বাঁচতে নিজের সব নাগরিককে বিমানবন্দরের কাছাকাছি এলাকা ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্র তাদের নাগরিক ও সহযোগীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে এরই মধ্যে সর্বশেষ সেনা দল, কূটনীতিক ও কর্মকর্তাদের কাবুল থেকে বের করে নিয়েছে যুক্তরাজ্য।

গত বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়। নিহতের মধ্যে ছিল ১৩ জন আমেরিকান সেনা।

ইসলামিক স্টেটের স্থানীয় শাখা ইসলামিক স্টেট- খোরাশান (আইএস-কে) এ হামলার দায় স্বীকার করেছে।

এরপর শুক্রবার পূর্বাঞ্চলে নানগাহার প্রদেশে ড্রোন হামলা চালিয়ে দুই ‘শীর্ষস্থানীয়’ আইএস-কে সদস্যকে হত্যা করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। তাদের পরিকল্পনাকারী ও সহায়ক বলে বর্ণনা করা হলেও কাবুল বিমানবন্দরে হামলার সঙ্গে কী সম্পর্ক তা স্পষ্ট নয়।

গত মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করছে আমেরিকা ও ন্যাটো বাহিনী। যা ৩১ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা।

সৈন্য সরতে শুরু করলে তালেবানরা একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়।

এরপর মাঝে যুক্তরাষ্ট্র দুই দফা আইএস হামলার আশঙ্কা প্রকাশ করে। সেই আশঙ্কাই সত্যি হয় বৃহস্পতিবার। শনিবারও আরেক দফা সতর্ক করে দিয়ে নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকতে বলে যুক্তরাষ্ট্র। দিন গড়াতে এলো দ্বিতীয় সতর্ক বার্তা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন