1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অভিষেক রাঙালেন আর্জেন্টিনার কোরেয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অভিষেক রাঙালেন আর্জেন্টিনার কোরেয়া

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কোরেয়ার গোল উদযাপন

অনলাইন ডেস্ক।।

ইন্টার মিলানের জার্সিতে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন হোয়াকিন কোরেয়া। বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে জোড়া গোল করে হালাস ভেরোনার বিপক্ষে নেরাজ্জুরিদের ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার। গোলরক্ষক সামির হ্যান্ডানোভিচ বল বাড়িয়েছিলেন দলের খেলোয়াড়কে উদ্দেশ্য করে। কিন্তু তার দুর্বল পাস থেকে বল পান ভেরোনার ইভান ইলিচ। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন সার্বিয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে সিরি’আর গত আসরের চ্যাম্পিয়নরা। ৪৭তম মিনিটে সতীর্থের লম্বা পাস থেকে হেডে ভেরোনার জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্তিনেজ।

এরপর ৮৩তম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন কোরেয়া। মাত্তেও ডার্মেইনের ক্রস থেকে হেডে ভেরোনার জালে বল পাঠান তিনি। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কোরেয়া। নিকোলো বেরেল্লার পাস থেকে ২০ গজ দূরের শটে ইন্টারের জয় নিশ্চিত করেন লাৎসিও থেকে সান সিরোতে আসা ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে কেবল কোরেয়ার সঙ্গে চুক্তি করেছে ইন্টার।

কোচ সিমোনে ইনজাগির শিষ্যরা এর আগে মৌসুমের প্রথম ম্যাচে জেনোয়াকে হারায় ৪-০ গোলে।

ভেরোনার বিপক্ষে জয়ে সিরি’আর চলতি মৌসুমের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৬।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন