1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মার্কিন ড্রোন হামলায় ‘আইএস জঙ্গি’ নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মার্কিন ড্রোন হামলায় ‘আইএস জঙ্গি’ নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কাবুল বিমানবন্দর পাহারায় মার্কিন সেনা

অনলাইন ডেস্ক।।

পূর্ব আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস)-এর এক সদস্য নিহত হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেন, নানগাহার প্রদেশের আইএস-কে গ্রুপের এক ‘পরিকল্পনাকারী’কে লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়।

এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে আইএস-কে। ওই হামলায় ১৭০ এর বেশি মানুষ মারা যায়। যাদের মধ্যে ১৩ মার্কিন সেনা রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘প্রাথমিক লক্ষণগুলো’ বলেছে ওই হামলায় আইএসের লক্ষ্যবস্তু নিহত হয়েছে এবং কোন বেসামরিক মানুষ মারা যায়নি।

গত মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করছে আমেরিকা ও ন্যাটো বাহিনী। যা ৩১ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা।

সৈন্য সরতে শুরু করলে তালেবানরা একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে বিদেশি নাগরিক ও তাদের স্থানীয় সহযোগীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এর মাঝে যুক্তরাষ্ট্র দুই দফা আইএস হামলার আশঙ্কা প্রকাশ করে। সেই আশঙ্কাই সত্যি হয় বৃহস্পতিবার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন