1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুর র‍্যাব সদস্যদের অভিযানে ১ টি মোটর সাইকেল এবং ১৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

দিনাজপুর র‍্যাব সদস্যদের অভিযানে ১ টি মোটর সাইকেল এবং ১৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ নূর ইসলাম নয়ন।।

দিনাজপুরে র‍্যাব সদস্যদের
মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে ১হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও
একটি ১০০ সিসি বাজার্জ মটর সাইকেল সহ তাদেরকে আটক করা হয়েছে।
দিনাজপুর র‍্যাব-১৩ ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান,
আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী
বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ১০০ সিসি বাজার্জ মটর সাইকেল সহ ৩ জন
আরোহীকে আটক করা হয়। আটক ৩ জনের নিকট থেকে ১ হাজার ৯৩৫ পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাবিবুর রহমান
চৌধুরী (৪৭) নওগাঁ বদলগাছি থানার রুবেল হোসেন (৩৪) ও চিরিরবন্দর উপজেলার রায়হান
হোসেন হিপ্পু (৩৫)।
সূত্রটি জানায় আটককৃত ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানায় তারা বেশ
কিছু দিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্তত রয়েছে। ধৃত আসামীদের আজ বুধবার
বিকেল ৪টায় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় সোপর্দ করে র‍্যাব সদস্যদের পক্ষ হতে
একটি মামালা দায়ের করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত রায় জানান, গ্রেফতারকৃত র‍্যাব
সদস্যদের ৩ আসামীকে আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড
আবেদন করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন