1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৬ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯ জন ও জামালপুরের ১ জন রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আবু আলী (৮৭), ত্রিশাল উপজেলার আব্দুল মোতালেব (৬৫), গফরগাঁও উপজেলার আমেনা বেগম (৯০) ও ভালুকা উপজেলার আবুল কাসেম (৮০)।

উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের নাসরিন (৩০), ত্রিশাল উপজেলার মজিদা খাতুন (৭০), ভালুকা উপজেলার সালমা (৭০), মুক্তাগাছা উপজেলার আনোয়ারা বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আব্দুর রহমান (৭২) এবং জামালপুরের ইন্তাজ আলী (৭৫)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৮ জন এবং আইসিউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০৩টি নমুনা পরীক্ষায় আরও ১৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন