1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে যুক্তরাষ্ট্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সময়সীমা বাড়াতে ইউরোপীয় নেতাদের চাপের মুখে রয়েছেন বাইডেন

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওয়াশিংটন ৩১ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে এবং ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে এই প্রত্যাহার দ্রুত করা প্রয়োজন। খবর এএফপির।

তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে আমেরিকান, আফগান নাগরিক ও মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে মঙ্গলবার বাইডেন বলেন, “যত দ্রুত আমরা এ কাজ শেষ করতে পারি, ততই ভালো।”

“প্রতিদিনের অভিযান আমাদের সৈন্যের জীবনের ঝুঁকি আরও বৃদ্ধি করছে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মঙ্গলবার জি-৭ গ্রুপের নেতাদের সঙ্গে আফগানিস্তান থেকে প্রত্যাহার কার্যক্রমের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারা যতটা সম্ভব দক্ষতার সঙ্গে নিরাপদভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

বাইডেন বলেন, “বর্তমানে যে গতিতে প্রত্যাহার কার্যক্রম চলছে তাতে পুরো কাজ শেষ করতে ৩১ আগস্ট পর্যন্ত সময় লেগে যাবে।”

যারা আফগানিস্তান ত্যাগের চেষ্টা করছে তাদের প্রত্যেককে সরিয়ে নেওয়া নিশ্চিত করতে সময়সীমা বাড়াতে ইউরোপীয় নেতাদের চাপের মুখে রয়েছেন বাইডেন। তবে বিদেশি সৈন্যদের দেশে নির্ধারিত সময়ের বেশি থাকতে দিতে নারাজ তালেবানরা।

বাইডেনের চূড়ান্ত সময়সীমার এক সপ্তাহ বাকি থাকতে মঙ্গলবারও পশ্চিমা দেশের লাখ লাখ নাগরিক ও আফগান সহযোগীদের ফ্লাইট ধরতে গেট পার হয়ে হামিদ কারজাই বিমান বন্দরে যেতে দেখা যায়।

এদিন সকালে হোয়াইট হাউস জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ২১ হাজার ৬০০ লোককে উদ্ধার করা হয়েছে। তবে হাজার হাজার আফগান এখনো পাড়ি জমানোর প্রতীক্ষায় রয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন